নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন রানের লজ্জায় ডোবালো টাইগাররা
স্পোর্টস আপডেট ডেস্ক- অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও দুঃস্বপ্ন উপহার দিয়েছে বাংলাদেশ। কিউইদের যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জা দিতে পেরেছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছে মাত্র ৬০ রানে। কিউইদের আগের স্কোরটিও ছিল ৬০ রান। সেটি করেছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। অথচ সিরিজের আগে কত প্রস্তুতির কথা শুনিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু টস জিতে ব্যাট করতে…
