Home খেলাধুলা ৩ রানে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড

৩ রানে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড

0
120

নজর২৪ স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক রেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের নারী ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডিক। নির্ধারিত চার ওভার বল করে তিনি তুলে নিয়েছেন সাত উইকেট। পুরুষ ও নারী উভয় বিভাগের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

 

বৃহস্পতিবার ২৬ আগস্ট নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপের যোগ্যতা অর্জন পর্বে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ডস। ওই ম্যাচে ফ্রেডেরিক ওভারডিক চার ওভারে মাত্র ৩ রান খরচায় দুই মেডেনে ৭ উইকেট তুলে নেন। যার মধ্যে ছয়জনকেই তিনি সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান। বাকিজন শিকার হন এলবিডাব্লিউর।

 

ফ্রেডেরিকের এই বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্সের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৩ রানে। জবাবে ৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।

 

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৭ উইকেট নেয়ার কৃতিত্ব কারো নেই। সর্বাধিক ৬ উইকেট নিয়েছেন চারজন। নারী ক্রিকেটে এ সংখ্যা ৭ জন।

 

ভারতের দীপক চাহার ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে সাত রানে ছয় উইকেট নেন। পুরুষ বিভাগে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত এটিই সেরা বোলিং। এ ছাড়া ভারতের যুজবেন্দ্র চহাল এবং অস্ট্রেলিয়ার আগারের ছয় উইকেট নেয়ার কৃতিত্ব আছে। একমাত্র শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস দুইবার এই কৃতিত্ব অর্জন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here