Home প্রধান খবর ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

0
187

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় লাইসেন্স ছাড়া ঘি বিক্রির অভিযোগে তাঁকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস-প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদনহীন ঘি বিক্রি এবং বিক্রি করা ঘিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘জাহাঙ্গীর কবির পাবনা থেকে ঘি উৎপাদন করছেন এবং লেবেল লাগাচ্ছেন ঢাকায় বসে। এসব তথ্য কনটেইনারে লেখা ছিল না।’

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর কবিরকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান অধিদপ্তরটির প্রধান।

প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য কেমিক্যালমুক্ত বলা হলেও, এর স্বপক্ষে তারা কোনো কাগজ দেখাতে পারেননি বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ডা. জাহাঙ্গীর কবির একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশের (আইপিসিআরজি) যুগ্ম সম্পাদক।

ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এ চিকিৎসক। ফেসবুক ও ইউটিউবে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শসহ ভিডিও পোস্ট করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here