রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এক পায়ে খাড়া মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা সরকার রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি যদিও নির্দিষ্ট কোনো সুখবর দিতে পারেননি, তবে বলেছেন, মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসনে এক পায়ে রাজি, কিন্তু প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারেননি (দূত)। এমনকি নির্দিষ্ট তারিখও বলতে পারেননি চীনের রাষ্ট্রদূত।’

ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বর্তমান জান্তা সরকার আগের সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তারা দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কিত চুক্তিকে মূল্য দেয় তারা।

তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে তা বন্ধে মিয়ানমারকে বার্তা দেয়ার বিষয়ে ঢাকাকে আশ্বস্ত করেছিল বেইজিং। প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি নিয়ে নেপিডোর সঙ্গে কথাও বলে বেইজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *