Home খেলাধুলা সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

0
220

দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়ে সাফ ট্রফি জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের মানুষের প্রশংসা পাওয়ার পাশাপাশি শিরোপাজয়ী ফুটবলারদের জন্য নানা পুুরস্কারের ঘোষণাও আসছে।

এরইমধ্যে জানা গেল, নেপাল থেকে সাফ জিতে ফেরা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এই ঘটনা ঘটেছে।

বেসরকারি একটি টেলিভিশনকে কৃষ্ণা রানী সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল, এজন্য আমরা আমদের হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

শুধু তারই টাকা চুরি যায়নি। আরও কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙ্গা ছিল বলেও জানান তিনি।

উল্লেখ্য, নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছে লাল-সবুজের বাংলাদেশ। দেশের হয়ে তিন গোলের মধ্যে দুটোই করেছেন টাঙ্গাইলের কৃষ্ণা রানী সরকার।

খেলার ১৩ ও ৪১ মিনিটে গোল করে বাংলাদেশের জয়কে নিশ্চিৎ করেন তিনি। কৃষ্ণার গোলে একদিকে বাংলাদেশের জয় নিশ্চিৎ হয়েছে। অন্যদিকে বিশ্বে বাংলাদেশের নতুন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। এ জয়ের আনন্দে ভাসছে পুরো দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here