ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃ.ত্যু

প্রবাসের কথা ডেস্ক- ইতালিতে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন আহমেদ সোহাগ (৩৮) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গত রোববার (৮ নভেম্বর) রাজধানী রোমের মন্তেভেরদে নামক স্থানে এ দু.র্ঘ.টনা ঘটে।

 

রোমের এক প্রবাসী বাংলাদেশি জানান, মার্কেট সেরে বাসায় ফিরছিলেন ইয়াসিন। পথে পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় মারা যান তিনি।

 

জানা গেছে, তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। স্ত্রী ও দুই বছরের এক মেয়ে রয়েছে তার।

 

এদিকে ইয়াসিনের মৃত্যুতে ইতালির ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *