ভুল করলে তার ফল ভোগ করতে হবে: মালেক আফসারী

ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’ খ্যাত পরিচালক মালেক আফসারী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’। সর্বশেষ তাঁর ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা।

সিনেমা নির্মাণের পাশাপাশি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে আলোচনা, তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। গতকাল নিজের ফেসবুক পোস্টে মালেক আফসারী লিখেছেন, সিনেমা জগতে আজ একটি ভুল করলে তার ফল ভোগ করতে হবে এক বছর পর।

তিনি আরও লেখেন, আর যদি এক বছর আগে একটা ভালো কাজ করে থাকেন, তার ফল ভোগ করতে পারবেন আজ। ডিরেক্টর আর হিরো-হিরোইনদের এই চিন্তা মাথায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *