বরিশাল সিটির সাবেক মেয়র কামাল মারা গেছেন

বরিশাল: বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক মেয়র বিএনপিনেতা আহসান হা‌বিব কামাল ইন্তেকাল ক‌রে‌ছেন।

শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভব‌নে তি‌নি শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হ‌য়ে‌ছি‌ল ৬৮ বছর। তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মে‌য়ে রে‌খে গে‌ছেন।

এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন আহসান হা‌বিব কামা‌লের ছে‌লে কামরুল আহসান রুপম। তি‌নি বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তাঁ‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ ক‌রে অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসায় মারা যান তি‌নি।’

রুপম জানিয়েছেন, আহসান হাবিব কামালের মরদেহ বরিশালে নেয়া হবে এবং সেখানে জানাজা ও দাফন করা হবে।

এদিকে আহসান হাবিব কামালের মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শত শত ভক্ত -অনুসারি রাতেই ভিড় করেন বরিশাল নগরীর কালুশাহ সড়কস্থ বাসভবনে।

কামাল ব‌রিশাল মহানগর বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস্য জীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়াও ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম্যানন ছি‌লেন তি‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *