Home প্রধান খবর টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

0
81

সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ দিয়েছি। ইউএনওর বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা নিয়ে হাইকোর্ট বলেছেন, ‘একজন “রং হেডেড” মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ।’

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও মোহাম্মদ কায়সার তাঁর দাপ্তরিক মোবাইল ফোন নম্বর থেকে কক্সবাজারের সাংবাদিক সাইদুল ফরহাদকে কল করে খবর প্রকাশের কারণ জানতে চেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here