Home প্রধান খবর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়

0
94

ঢাকা: আগামী ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন।

সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ কথা জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এই ঈদে সামর্থবান মুসলমানেরা পশু কোরবানি দিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here