Home জাতীয় সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য কোটি টাকা বরাদ্দ

সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য কোটি টাকা বরাদ্দ

0
87

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য নগদ ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ ব্যয় করা হবে।

রবিবার (৫ জুন) ‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানিয়েছেন, এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে শুকনো অন্যান্য খাবারের ১ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here