Home জাতীয় আমাকে চাল ব্যবসায়ী বললে আল্লাহ বেজার হবেন: খাদ্যমন্ত্রী

আমাকে চাল ব্যবসায়ী বললে আল্লাহ বেজার হবেন: খাদ্যমন্ত্রী

0
118

ঢাকা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আমি চালের ব্যবসা করি না। এটা যদি আপনারা বলেন, তাহলে আল্লাহ বেজার হবেন। আপনারা পাপী বলে সাব্যস্ত হবেন।’

বুধবার (১ জুন) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে চালের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চালের ব্যবসায় সম্পৃক্ততা আছেন বলে আপনি (মন্ত্রী) মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা যদি আপনারা বলেন, তাহলে আল্লাহ বেজার হবেন। আপনারা পাপী বলে সাব্যস্ত হবেন।’

‘আমি কোনো চালের ব্যবসা করি না, এটা আগেও অনেকবার বলেছি। আমি নির্দেশ দিয়েছি ১৯৭৪ এর স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করতে। সেখানে আমাদের ডিসিরা একটু ভয় পান। আমি বলেছি এই অ্যাক্টেই মামলা করেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না।’

‘আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা দেখার দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

মন্ত্রী আরো বলেন, আমরা গত ১২ ঘণ্টায় অনেক কাজ করেছি, আরো কাজ করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

অভিযান চালিয়ে দেশের দুই স্থানে অবৈধ চাল মজুদের তথ্য পাওয়ার কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জেলায় আমরা অভিযান চালাচ্ছি। দিনাজপুরের একটি গোডাউনে একটি মিলও আছে, সেই মিলের যে পাক্ষিক ক্ষমতা দেওয়া আছে তার তিনগুণ সর্বোচ্চ তারা মজুদ করতে পারবে। একটি বাজারে যাবে, একটি উৎপাদনে যাবে, আরেকটি মজুদ থাকবে। সেটার পরেও প্রায় পাঁচ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। তা সিলগালা করা হয়েছে।’

অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রত্যেক চালের বাজারে, আড়তে এবং মিলে এমনকি গ্রামাঞ্চলেও কৃষক ছাড়া কেউ যদি ধান কিনে মজুদ রাখে সেখানেও অভিযান চালানো হচ্ছে। এটা ধারাবাহিকভাবে চলবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here