Home আন্তর্জাতিক বিমানবন্দরে ইমরান খানের দুটি মোবাইল ফোন চুরি

বিমানবন্দরে ইমরান খানের দুটি মোবাইল ফোন চুরি

0
238

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ব্যবহার করা দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করার চেষ্টা চলছে। হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। এমন অভিযোগ তোলার পর ইমরান খানের মোবাইল ফোন চুরির তথ্য জানা গেল। খবর এনডিটিভির।

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল গতকাল সোমবার টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। ওই কর্মসূচি শেষ করে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

শাহবাজ গিল অভিযোগ করে আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে গেছে। তবে তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন তা ওই ফোনে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।

এদিকে, সরকারের তরফে তাৎক্ষণিকভাবে এ বিষয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশিষ্ট কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here