কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন তাসকিন।

শুক্রবার ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ সুখবর।

নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে দেওয়া বার্তায় তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই পেস তারকা। তাঁর প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

তাসকিন বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন। ইনজুরির জন্য খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। একই কারণে আসন্ন শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি এই ডানহাতি পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *