Home প্রধান খবর নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

0
109

নজর টুয়েন্টিফোর, ঢাকা- নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন।’

জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে রাজি হয়েছেন। ২০ মিনিটের টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে রেল যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাসও দেন। এ সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তারা শিগগিরই দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়ে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সাফল্যের সঙ্গে কোভিড-১৯ মহামারী মোকাবেলা করায় নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here