Home অন্যান্য ফের ঘুরে দাঁড়াতে চায় ইভ্যালি

ফের ঘুরে দাঁড়াতে চায় ইভ্যালি

0
168
ফাইল ফটো

প্রতারণার ৩৩টি মামলায় প্রায় আট মাস কারাবন্দি থাকার পর জামিনে বেরিয়ে এসে নতুন করে ইভ্যালিকে ‘ঘুরে দাঁড়াতে’ গ্রাহকদের কাছে আরও কিছুদিন সময় চাইলেন আলোচিত ই কমার্স প্ল্যাটফর্মটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।

গত বুধবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তির পর ইভ্যালিফ্যানস ক্লাব ব্যানারে একটি গ্রুপের আমন্ত্রণে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন শামীমা; জেলে যাওয়ার আগে তাকে কখনও এধরনের সরাসরি আলাপে দেখা যায়নি।

গ্রাহকের সঙ্গে প্রতারণার যে ৩৩টি মামলা শামীমার বিরুদ্ধে রয়েছে সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রে বাদীর সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পেয়েছেন বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান।

আলোচনার ইউটিউব ভিডিও ইভ্যালিফ্যানস ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার মধ্যরাতে প্রকাশ করা হয়।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার হওয়ার পর তাদের সমর্থনে ইভ্যালিফ্যানস ডটক্লাব নামে এ ওয়েবসাইট তৈরি করা হয়।

শামীমা বলেন, “আবার নতুন করে ইভ্যালিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে। আবারও সবকিছু নতুন করে শুরু করব। হয়তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে, আমরা হেরে গিয়েছি। আমাদের আবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা আছে।

শামীমা বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই আমার পাশে ছিলেন, যারা ইভ্যালিকে শেষ হতে দেন নাই এখন পর্যন্ত। এখন ইভ্যালির বিষয়টি মাননীয় হাইকোর্ট কর্তৃক গঠিত কমিটি দেখছেন, তাই আমি এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারছি না। তবে কমিটি এবং মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব।’

ইভ্যালি প্রতিষ্ঠাতা রাসেলের স্ত্রী শামীমা বলেন, ‘যত দ্রুত সম্ভব রাসেলকে জামিনে মুক্তি করানো যায় আমি সেই চেষ্টা করবো। তাকে নিয়ে ইভ্যালিকে পুনরায় চালু করা করতে চাই।’

তিনি সবাইকে ইভ্যালিকে আরো কিছু দিন সময় আহ্বান জানান । আমরা সব কিছূতে পিছিয়ে গেয়েছি কিন্তু হেরে যায়নি। সবাইকে নিয়ে সামনে দিকের এগিয়ে যাব ।

শামীমা নাসরিন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সবাইকে নিয়ে ইভ্যালিকে ঘুরে দাঁড়াতে কাজ করব যেন কেও ক্ষতিগ্রস্ত না হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here