Home আন্তর্জাতিক এবার এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপালো ফরাসি ম্যাগাজিন; তীব্র প্রতিবাদ

এবার এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপালো ফরাসি ম্যাগাজিন; তীব্র প্রতিবাদ

0
85

আন্তর্জাতিক ডেস্ক- এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ইসলামবিরোধী ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। আজ (বুধবার) সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করে লেখা হয়েছে, ‘এরদোগান: একান্তে খুবই মজার’। সেখানে হিজাব পরিহিত নারীদেরও অবমাননা করা হয়েছে।

 

ফরাসি পত্রিকার এই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তুরস্ক সরকার। আঙ্কারা বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ অক্টোবর (বুধবার) সবশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোয়ানের ব্যঙ্গচিত্র হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শার্লি হেবদোর সবশেষ সেই সংখ্যা অনলাইনে প্রকাশ করা হয়। এর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটি সাদা টি-শার্ট এবং অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরিহিত এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। কার্টুনচিত্রের টাইটেলে বলা হয়, ‘এরদোয়ান: একান্তে তিনি খুবই মজার’।

 

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন, ‘ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে; সেখানে কোনও বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই।’ তিনি বলেছেন, তারা কেবল নিজেদের অশ্লীলতা এবং অনৈতিকতার প্রদর্শন করছে। কারও ব্যক্তিগত অধিকারের ওপর আক্রমণ হাস্যরস কিংবা মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।

 

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার মুসলিমবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন।

 

ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘মৌলবাদী ইসলাম’র বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন।‘ ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও জানান তিনি।

 

এ ঘটনাকে ‘বিশ্বাসের স্বাধীনতার’ প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার সামিল বলে মন্তব্য করেন এরদোয়ান। বলেন, ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার। বিরোধের জেরে জনগণের প্রতি ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি। এরপরই এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here