২০ টাকায় নামলো পেঁয়াজের দাম

মাত্র তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি খুচরা বাজারে আবারো কমলো ভারতীয় পেঁয়াজের দাম। তিন দিন আগে ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২০ টাকা কেজিতে মিলছে ভারতীয় পেঁয়াজ। তবে দেশি পেঁয়াজের দাম না কমলেও বাড়েনি। বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

পেঁয়াজের পাইকারি বিক্রেতা শাকিল বলেন, হিলি বাজারে কয়েক দিনের তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম একেবারে সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে। আড়তে ১৮ থেকে ২০ টাকা আর খুচরা বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

তিনি বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে। বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়ার কারণে মোকামগুলোতে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে। আগে ভারতীয় পেঁয়াজের আমদানি কম ছিল তাই দাম বেশি ছিল কিন্তু এখন আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের বাড়তি আমদানির ধারা অব্যাহত রয়েছে। পূর্বে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা বেড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

গতকাল সোমবার বন্দর দিয়ে ৪১টি ট্রাকে ১ হাজার ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। যেহেতু পেঁয়াজ কাঁচামাল তাই এটি সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *