ঢাকা: আগামী ২৮ মার্চ সারাদেশে আধা দিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভোজ্য তেল-চাল ডাল পিঁয়াজ সহ লাগাবেন মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, শুক্রবার হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৮ মার্চ হরতাল হবে।
বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।
