কবি মালেক মুস্তাকিমের বই ‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’

মো. সানোয়ার হোসেন, অমর একুশে গ্রন্থমেলায় এবারো প্রকাশিত হয়েছে তরুণ কবি মালেক মুস্তাকিমের নতুন কবিতার বই ‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’। বইটি মেলায় এনেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। মেলার ২৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

গত (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সারাদেশে সময়ের তরুণ কবিদের মধ্যে মালেক মুস্তাকিম তার নিজস্ব স্বর এবং স্বতন্ত্র প্রকাশভঙ্গী দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন।

‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’ বইটির কবিতার শরীরভরা সুবাসিত শব্দের ভ্রুণ। মালেক মুস্তাকিমের কবিতায় শব্দ আসে শব্দের প্রয়োজনে, শব্দই তৈরি করে সমস্ত শব্দহীনতার সাঁকো, এই সাঁকো বেয়ে হেঁটে যায় আমাদের নিঃসঙ্গতা, বহুগামিতা, প্রতিদিনের কথোপকথন। কবিতায় কান পাতলেই শোনা যায় টুপটাপ বৃষ্টির ছাঁট, ফুল ও পাথরের গোঙরানি, তার কবিতায় প্রেম আসে রূপকথার শ্লোকেঅস্কিত এই শহরের ধূলিপত্র কিংবা উড়োচিঠির মতো আকস্মিক শিহরিত সমাবেশের মতো অনিবার্য হয়ে।

তার অন্যান্য কবিতার বইগুলো হলোঃ ভুলের ভূগোল, জয়তী প্রকাশ (২০১৩), বিষন্নতাবিরোধী চুম্বনগুলি, অনিন্দ্য প্রকাশ (২০১৬), তোমার সাথে হাঁটে আমার ছায়া, অনিন্দ্য প্রকাশ (২০১৮), ঘুণপোকা মন, অন্বেষা প্রকাশ (২০২০), ভুল ছায়া ও বিষন্নতা, জয়তী প্রকাশ (২০২১), একান্ত পাপগুচ্ছ।

উল্লেখ্য, আবদুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের মেধাবী ও চৌকস এ কর্মকর্তা বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি সচিব হিসেবে কর্মরত। তিনি ইতিপূর্বে টাঙ্গাইলের মধুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও মির্জাপুরের ইউএনও হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সাহিত্য সাময়িকী ও ছোট কাগজে নিয়মিত লিখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *