Home প্রধান খবর পাঁচ ভাইয়ের পর মারা গেলেন রক্তিমও

পাঁচ ভাইয়ের পর মারা গেলেন রক্তিমও

0
133

চট্রগ্রাম: টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে পিকআপের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীল (৩১) মারা গেছেন।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

চমেকের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে রক্তিম সুশীলের মৃত্যু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।

রক্তিমের শ্যালক অনুপম শর্মা বলেন, জামাইবাবু মারা গেছেন। আমারা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার বোন ও ভাগ্নের কী হবে এখন?

গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একই পরিবারের ৮ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুই ভাই রক্তিম ও প্লাবন ও তাদের এক বোন।

আশঙ্কাজনক অবস্থায় রক্তিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here