আন্তর্জাতিক ডেস্ক- মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর ইসলামের মহানবীকে অব’মাননার প্রতিবাদে মানববন্ধন করেছে ফিলিস্তিনের গাজা উপত্যাকায়।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূ’ক্তি করায় প্রতিবাদে গাজা উপত্যাকার রাফাহ অঞ্চলে মানববন্ধন ও মিছিল করে হামাস সমর্থকরা।
প্রতিবাদ মিছিলে হামাসের নেতৃস্থানীয় কর্মকর্তা জুময়াহ গুল বলেন, ‘ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর ধৃষ্ট’তাপূর্ণ বক্তব্য ও ফরাসি পত্রিকা চার্লি এবদোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রের বি’রুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, ‘ইসলাম ও মুসলিমদের প্রতি যেকোনো স্পর্ধার বি’রুদ্ধে ফিলিস্তিনবাসী তীব্র নিন্দা জানায়। ইসলামের প্রতি বিদ্বেষ প্রকাশ করা এমন বক্তব্য চরম ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘ম্যাখোঁর আক্র’মণা’ত্বক বক্তব্য মুসলিমদের অন্তরকে আ’ঘাত করেছে। নিজ বক্তব্যের প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করা উচিত ফরাসি প্রেসিডেন্টের।’
