খালেদা জিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন মির্জা ফখরুল

ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ‘ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দলীয় চেয়ারপারসনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মির্জা ফখরুল।

এসময় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কানাডিয়ান কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কে ধন্যবাদ জানান খালেদা জিয়া। পরে মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন।

এত বিলম্বে অ্যাওয়ার্ডের বিষয়টি সামনে আনার বিষয়ে মহাসচিব বলেন, এই সন্মাননা যখন দেওয়া হয় (২০১৮ সালে) তখন ম্যাডাম জেলে ছিলেন দুই বছর। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন কয়েকবার। এখন উনি বাসায় এসেছেন। আমরা তাকে এই সন্মাননার কথা জানিয়েছি। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিলাম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, মির্জা ফখরুল সন্ধ্যায় ফিরোজা থেকে বের হয়ে আসেন।

এর আগে দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়টি মির্জা ফখরুল বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন, এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাইকমিশনও এটাকে অ্যান্ড্রোস করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *