তসলিমা নাসরিন
অভিমান করে বলেছিলাম, তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না,
বলেছিলাম, তোমাকে ভালোবাসি না।
শুনে তুমি চোখের আড়াল হলে।
ভালোবাসি না বলে তুমি যত্রতত্র নাও ভেড়াচ্ছ।
যেখানে যে-ঘাটে ভালোবাসা পাচ্ছো, লুফে নিচ্ছ।
যে কোনও ভালোবাসা হলেই তোমার চলে।
অভিমান ফিকে হয়ে গেছে, তবু তোমাকে আমি ফিরে আসতে ডাকছি না।
বেশ বুঝি তুমি আর আমাকে ভাবছো না, ভালোবাসছো না।
দেখ আমি কিন্তু তোমার মতো নাও ভেড়াচ্ছি না কোনও ঘাটে,
আমার আবার যে কোনও ঘাট হলে চলে না,
যে কোনও ভালোবাসা হলে চলে না।
আমার আবার যে কোনও পুরুষ হলেই চলে না।
(তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট)

