ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: জবি শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি- ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটু’ক্তিকারী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহি’ষ্কার করতে হবে। অতিদ্রুত তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূ’লক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *