‘আগে তারা খালেদার উপর ভর করেছিল, এখন নুরের উপরে করেছে’

নজর২৪, ঢাকা- সংসদ সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান বলেছেন, ভিপি হলে এখন সবাই নিজেকে তোফায়েল আহমেদ ভাবতে শুরু করে। এখন নুরের সঙ্গে যুক্ত হয়েছে ডাকসুর আরেক সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং আরেকজন বিশিষ্ট বামপন্থী নেতা সাইফুল হক। এতদিন তারা খালেদার উপর ভর করেছিল। এখন নুরের উপরে ভর করেছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, বর্তমান সময়ে মানুষের লজ্জা শরম অনেক কমে গেছে। যারা ধ.র্ষ.ণের সঙ্গে জড়িত তারাই আবার ধ.র্ষ.ণ বিরোধী আন্দোলন করে।

 

তিনি বলেন, অনেকে আবার এটা বিশ্বাস করতে চায় না যে ডাকসুর ভিপি নুর এমন কাজ করতে পারে। মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক যদি এমন কাজ করতে পারে তাহলে সেও তো করতে পারে।

 

নাহিদ নুর আলোর লেখা বইটির প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশুসাহিত্যিক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার আসলাম সানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *