নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের আড়াইহাজারের ডাকাত সন্দেহে তিন যুবককে পিটি য়ে হ ত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনারগাঁ বস্তল এলাকার মো মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী। তাদের বয়স ২০ থেকে ৩০ এর ঘরে। এর মধ্যে জেসলু একটি লেগুনার মালিক। বাকি দুজন লেগুনার চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণ পি টুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
