Home প্রবাসের কথা স্পেন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি: শিপার সভাপতি, আসাদ সম্পাদক

স্পেন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি: শিপার সভাপতি, আসাদ সম্পাদক

0
139

কবির আল মাহমুদ, স্পেন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল স্পেন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে স্পেন যুবদল কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু নব গঠিত কমিটির ঘোষণা দেন।

 

স্পেন স্বেচ্ছাসেবকদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন শিপার আহমদ (জেন্স শিপার), এবং সাধারণ সম্পাদক আসাদ আলী।

 

নতুন এ কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি হয়েছেন মিজানুর রহমান স্বপন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ এবং সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক। এই আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।

 

এসময় স্পেন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, এস এম আহমেদ মনির, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, জয়নাল আবেদীন রানা, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম প্রমুখ।

 

এসময় স্পেন স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, স্পেন স্বেচ্ছাসেবকদলের নব নির্বাচিত সভাপতি শিপার আহমেদ (জেন্স শিপার) এর বাড়ী সিলেটের মৌলভীবাজারে, সাধারণ সম্পাদক আসাদ আলীর বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here