Home জলবায়ু ও পরিবেশ বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

0
479

নজর২৪, ঢাকা- গত ১৬ দিনের মধ্যে ১১ দিনই দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বৃহস্পতিবার মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ শেষ হয়েছে। অবশ্য দ্বিতীয় দফায় উত্তরের দু-একটি জেলা ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। তবুও হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের প্রবাহ দেশের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ এসেছে। বেড়েছে তাপমাত্রা।

যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা আজ শুক্রবার থেকে আগামী পাঁচ থেকে ছয় দিন বাড়তে থাকবে। এরপর আছে বৃষ্টির সম্ভাবনা। এতে তাপমাত্রা কমবেশি যা-ই থাকুক শীতের কষ্ট বাড়বে। আসবে আরেকটি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। ১১ জানুয়ারি উত্তরের কিছু জনপদে বৃষ্টি হতে পারে। ১৪ থেকে ১৫ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই নতুন করে শৈত্যপ্রবাহ আসতে পারে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের আর কোনো স্থানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিনদিন দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here