Home জলবায়ু ও পরিবেশ কমছে শীত, বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

কমছে শীত, বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

0
1092

নজর২৪, ঢাকা- শৈত্যপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে জেঁকে বসা শীত এবার কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের দিকে হতে পারে বৃষ্টি।

বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ১২-১৩ জানুয়ারির দিকে বৃষ্টিপাত হতে পারে। এর আগে তাপমাত্রা বাড়া অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা আবার কমতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, দেশের কিছু কিছু এলাকায় কুয়াশাচ্ছন্নতা কেটে রোদের দেখা মিলবে, তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশার চাদর দীর্ঘসময় ধরে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয়, ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here