কুমিল্লার ১৩ ইউনিয়নে নৌকার ভরাডুবি

নজর২৪, কুমিল্লা- পঞ্চম ধাপে কুমিল্লার চান্দিনা, লালমাই ও লাঙ্গলকোট উপজেলার ২১টি ইউনিয়নের ১৩টিতেই ক্ষমতাসীন নৌকা প্রতীকের পরাজয় ঘটেছে।

ভোটের ফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চেয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীরাই জয় পেয়েছে বেশি।

৮টি ইউনিয়নে নৌকার জয়ের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে নৌকার বিদ্রোহী প্রার্থীরা। আর বাকি ৩টিতে জিতেছে স্বতন্ত্র ও বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী।

বুধবার চান্দিনার উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডায় নৌকার বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম, পেরিয়ায় নৌকার বিদ্রোহী এম এ হামিদ, মৌকরায় নৌকার সাইফ উদ্দিন আলমগীর, মক্রবপুরে নৌকার বিদ্রোহী গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, হেসাখালে নৌকার ইকবাল বাহার মজুমদার, ঢালুয়ায় নৌকার নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বক্সগঞ্জে নৌকার বিদ্রোহী আবদুর রশিদ ভূঁইয়া ও সাতবাড়িয়ায় নৌকার শেখ কবির মজুমদার টুটুল জয় পেয়েছেন।

লালমাই উপজেলার ভূলইন উত্তরে নৌকার মুজিবুর রহমান জয়ী হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও পেরুল দক্ষিণে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।

চান্দিনা উপজেলায় সুহিলপুরে নৌকার বিদ্রোহী আবু বকর সিদ্দিক, বাতাঘাসিতে বিএনপি সমর্থিত সাদেকুর রহমান, জোয়াগে নৌকার আবদুল আউয়াল, বরকরইতে নৌকার সাইফুল ইসলাম শিপন, মাধাইয়ায় নৌকার মুজিবুর রহমান, দোল্লাই নবাবপুরে জামায়াত সমর্থিত মো. শাহজাহান মিয়া, গল্লাইতে নৌকার বিদ্রোহী ফজলুল হক, কেরণখালে নৌকার বিদ্রোহী সুমন ভূঁইয়া, মাইজখারে নৌকার বিদ্রোহী সেলিম প্রধান, এতবারপুরে নৌকার বিদ্রোহী মো. ইউসুফ, বারেরায় নৌকার বিদ্রোহী আহসান হাবিব ভূঁইয়া ও বরকইটে বিএনপি সমর্থিত নুরে আলম বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *