ঢাকায় আবারও রোড ডিভাইডারে উঠে গেল বাস, নিহত ১

নজর২৪, ঢাকা- রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে রোড ডিভাইডার ভেঙে এক পথচারী নিহত হয়েছেন ও আহত হয়েছেন তিনজন।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

 

গণমাধ্যমকে তিনি বলেন, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)।

 

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকায় গত মঙ্গলবার এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *