Home জাতীয় পুলিশ এখন অনেক শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ এখন অনেক শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী

0
190

নজর২৪, ঢাকা- দেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনকার আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তর তফাৎ‌। বর্তমানের পুলিশ অনেক শক্তিশালী।

 

শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশি ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই।‌ বর্তমানের পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম। এছাড়া জঙ্গি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ রাখছে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবের নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, তা বিশ্বের মানুষ জানে। তিনি সাড়ে তিন বছরেই দেশকে শূন্যের ঝুড়ি থেকে দাঁড় করানোর চেষ্টা করেন।’

 

বিজয়ের ৫০ বছর দেখে যাওয়া মুক্তিযোদ্ধাদের বড় অর্জন উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, একটি স্বাধীন দেশ এক দিনে আসেনি, ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। এর নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার তুলনা শুধু তাঁকে (বঙ্গবন্ধু) দিয়েই হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here