Home জাতীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি

বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি

0
162

নজর২৪, ঢাকা- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শনিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। বিএনপির দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

এদিকে অব্যাহতির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্জু নিজেও। তিনি জানান, তিনি এখনো হাতে চিঠি পাননি। তবে দুপুরে তাঁকে হোয়াটস আপে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

অব্যাহতির সিদ্ধান্ত প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, এ সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে অবিচার করা হয়েছে। তাঁর দাবি সত্য বলার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছ। দলে দুর্বৃত্তায়ন হচ্ছে এবং দল পুনর্গঠন প্রক্রিয়ায় অস্বচ্ছতা হচ্ছে-জানানোর জন্যই তাঁর বিরুদ্ধে এমন শাস্তি এসেছে।

 

তবে, তিনি ‘বিএনপিতেই আছেন, বিএনপিতেই থাকবেন’ বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here