নজর২৪, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) দুই সদস্যকে আটক করেছে র্যাব-এর সদস্যরা।
শনিবার দিবাগত রাত পৌণে ৪টার দিকে স্থানীয় বারতোপা বাজারের পাশের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই এবং ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার মীরকান্দা পাড়া এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সারোয়ার হোসেন সবুজ (২০) ও একই জেলার হালুয়াঘাট থানার করুয়াপাড়া এলাকার মো. সাদেক আলীর ছেলে মো. এহসানুল হক (২৪)।
সারোয়ার হোসেন সবুজ শ্রীপুর উপজেলার বেজঝুড়ি মহিলা মোড় মসজিদের ইমাম ও খতিব এবং মো. এহসানুল হক শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বারতোপা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১। এসময় জ- ঙ্গি সংগঠন হুজি-বি সক্রিয় সদস্য মো. সারোয়ার হোসেন সবুজ ও মো. এহসানুল হককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০টি উ=গ্র=বাদী বই এবং উ-গ্রবাদী ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়=যন্ত্রমূ-লক মিটিং করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।-
আরও জানানো হয়, হুজি-বি সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন যাবৎ তারা কাজ করছে এবং নির্জন গহীন বনে প্রশিক্ষণ ও নতুন সদস্য সংগ্রহে লিপ্ত ছিল। প্রশিক্ষণ শেষে তারা কাশ্মীর ও আফগানিস্তানে যাওয়া এবং দেশে নাশ-কতার পরিকল্পনা করছিল। এছাড়া তারা আফগান-তালেবানদের সমর্থক হিসেবে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল।
