Home প্রধান খবর ঘুরে ফিরে দেশেই ফিরে এলেন ডা. মুরাদ

ঘুরে ফিরে দেশেই ফিরে এলেন ডা. মুরাদ

0
305

নজর২৪, ঢাকা- কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটি রোববার বিকেল ৪টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

মুরাদ এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

 

সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রোববার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

 

দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here