Home প্রধান খবর গোয়েন্দা নজরদারিতে মন্ত্রিত্ব হারানো মুরাদ

গোয়েন্দা নজরদারিতে মন্ত্রিত্ব হারানো মুরাদ

0
296

নজর২৪ ডেস্ক- নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র এক জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছে।

 

ওই সূত্র জানায়, মুরাদ আপাতত কিছু দিন দেশের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছেন। তিনি কানাডা বা অন্য কোনো দেশে যেতে চান। এ পরিস্থিতিতে মুরাদ এক ধরনের গোয়েন্দা নজরে আছেন।

 

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই।

 

সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে হুমকি ও আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।

 

অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর তার যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল সেটি তিনি ফেরত দিয়েছেন।

 

এদিকে মঙ্গলবার রাতেই রাজধানীর শাহবাগ থানায় ডা. মুরাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও।

 

এছাড়া অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্যের ৩৮৭টি লিংক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here