Home জাতীয় ফের খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল

ফের খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল

0
252

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার রক্তক্ষরণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

 

বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ মানববন্ধনের আয়োজন করে।

 

এতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ফখরুল বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং পিজি হসপিটালে চিকিৎসা হয়নি এই কারণে তার এই অবস্থা। তিনি গত ২৬ দিন যাবত আইসিইউতে আছেন।’

 

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্র মুক্তি পাবে না, খালেদার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না। দেশনেত্রী সুস্থ না হলে আমরা সুস্থ হব না। সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করুন।’

 

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আইনের কথা বলে কেন মানুষকে বোকা বানাতে চান? ৪০১ ধারার যে আইনে তাঁকে আটকে রেখেছেন, সে ধারায় শর্ত দিয়েছেন যে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনারা তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নিন এবং তাঁকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here