মুরাদের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, প্রজ্ঞাপন জারি

নজর২৪, ঢাকা- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে তার দফতরে পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে কথা উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *