Home প্রধান খবর ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগও

ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগও

0
121

নজর২৪, ঢাকা- মন্ত্রিসভা থেকে সরে যেতে হচ্ছে, এখানেই শেষ নয়, দল হিসেবেও মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

 

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদের কেন্দ্রীয় আওয়ামী লীগে কোনো পদ নেই। তিনি তার নিজ জেলা জামালপুর শাখার স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মুরাদ হাসানকে এরই মধ্যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হবে।

 

তিনি বলেন, দলের দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে, অভিযোগ প্রমাণিত হলে, তিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে।

 

 

সম্প্রতি আওয়ামী লীগের দুই নেতার বক্তব্য ফেসবুকে প্রকাশ হলে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে তারা স্থানীয় সরকার ও দলের পদ হারান। এরা হলেন গাজীপুরের জাহাঙ্গীর আলম ও রাজশাহীর কাটাখালীর আব্বাস হোসেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সাংসদ। তাঁর বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here