Home প্রধান খবর আমার পরিনতিও বেগম জিয়ার মত হতে পারে : ভিপি নূর

আমার পরিনতিও বেগম জিয়ার মত হতে পারে : ভিপি নূর

0
106

নজর২৪, ঢাকা- যেভাবে টা’র্গেট করে একের পর এক মামলা দেওয়া হচ্ছে; নিজের পরিনতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

 

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে ভাষাসৈনিক আব্দুল মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

 

নুরুল হক নুর বলেন, ‘যেভাবে আমাকে টার্গেট করে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হামলা করছে, কিন্তু আমি তো থেমে যাইনি। যেভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দুই বছর মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, সেখানে আমি নুর কিছুই না। আমার তো খালেদা জিয়ার মতো লাখ লাখ নেতাকর্মী নেই। কিন্তু আমি জানি, আমার পরিণতিটাও বেগম জিয়ার মতো হতে পারে।’

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা মাকসুদ কামাল তো টকশোতে বলেছেন যে, ভিপি নুরের পরিণতিও খালেদা জিয়ার মতো হবে। কিন্তু আমি বলছি, আমার একটা জীবনের বিনিময়ে যদি এদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পায়, তাহলে আমার জীবন আমি উৎসর্গ করলাম। কোনও গণআন্দোলন ত্যাগ ছাড়া সফল হয়নি। তাই জনগণের প্রতি অনুরোধ থাকবে, এখন আর বসে থাকার সময় নেই, খুব শিগগিরই ডাক আসবে গণআন্দোলনের।’

 

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে সাবেক ভিপি নুর বলেন, ‘আপনারা (সরকার) দেখেছেন সারাদেশ গর্জে উঠেছে। আপনারা চাইলেও জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু যদি নিরাপদে ফিরতে চান, তাহলে নিজেরাই একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যদি তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তবে তাই করুন। যদি নিরাপদে ফিরতে চান। আর যদি এরশাদের মতো, কিংবা পৃথিবীর যে সব স্বৈরশাসকের করুণ পরিণতি হয়েছে, সেটা যদি চান তাহলে জনগণের গণআন্দোলনের জন্য অপেক্ষা করুন।’

 

তিনি বলেন, আপনারা দেখেছেন কে ধ.র্ষ.ণ করেছে। দেলোয়ার বাহিনী কিভাবে আলোচনায় এসেছে। দেলোয়ার আলোচনায় এসেছে ভোট কেন্দ্র দখল করে। ভোট ডাকাতির জন্য সরকার দেলোয়ার বাহিনীদের তৈরি করে। সুতরাং এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত ধ.র্ষ.ণের হাত থেকে জাতিকে রক্ষা করা যাবে না।

 

সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার আকতার হোসেন।

 

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা জামান, গণসংহতি আন্দলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম আহ্বায়ক কালাম ফয়েজী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here