নজর২৪ ডেস্ক- ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এটি আগের মাস চেয়ে ৮৫ টাকা কম। নভেম্বর মাসে এটা ছিল ১ হাজার ৩১৩ টাকা।
অন্যদিক যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস লিটারপ্রতি ৫৭.২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি বৃহস্পতিবার নতুন এই দর ঘোষণা দিয়েছে।
ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।
