Home প্রধান খবর বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ, চলছে তল্লাশি

বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ, চলছে তল্লাশি

0
96

নজর২৪, ঢাকা- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

 

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি (ফ্লাইট নম্বর এমএইচ-১৯৬) মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। এ তথ্যের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।

 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here