নজর২৪, ঢাকা- রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধরা ইতোমধ্যেই ৮টি বাসে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে পুলিশের একাধিক টিম।
তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি এখনও।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।
