হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম লাইফ সাপোর্টে

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 

শনিবার দিবাগত রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতরাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

 

নুরুল ইসলাম জিহাদীর পুত্র মোর্শেদ বিন নূর জানান, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

হেফাজত মহাসচিবে সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

 

এর আগে গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন হেফাজত মহাসচিব। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *