Home প্রধান খবর ভাইরাল হওয়া ছবিটি তথ্যমন্ত্রীর নয়!

ভাইরাল হওয়া ছবিটি তথ্যমন্ত্রীর নয়!

0
403

নজর২৪ ডেস্ক- একজন মানুষ খেতে বসেছেন। তার সামনে থরে থরে সাজানো নানা সুস্বাদু খাবার। টেবিল জুড়ে সাজিয়ে রাখা খাবারগুলোর মধ্যে মাছ, মাংস সবজি, ভর্তা কোনো কিছুর কমতি নেই।

 

সাদা চোখে দেখা যায়, যিনি খাচ্ছেন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেটি নিয়ে অনেকে করছেন ট্রল।

 

ছবিটি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়েছেন লেখক তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে বাংলাদেশের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোকেরা প্রায় কুড়ি পঁচিশ পদ খাবার রান্না করে। তারা তো ভাতের থালায় ভাত খায় না, স্যুপের থালায় ভাত খায়। ওতে খাবার বেশি ধরে।’

 

তিনি আরও লেখেন, “রান্নাটা আর্ট, খাওয়ানোটাও আর্ট। নেমন্তন্ন অবশ্য ‘বাড়িতে একটু ডাল ভাত খাবেন’ বলে করা হয়।”

 

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৩ হাজার ৬০০ মানুষ সেই পোস্টটিতে রিঅ্যাক্ট করেছেন। যার মধ্যে লাইক দিয়েছেন ১৪ হাজার ১০০ জন। আর হাহা রিঅ্যাক্ট করেছেন সাড়ে ৬ হাজার মানুষ। কমেন্ট জমা হয়েছে ১২৪টি। আর পোস্টটি শেয়ার করেছেন ৫৮২ জন।

 

ছবিটি নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কোনো মন্তব্য না করলেও তার দপ্তর থেকে ছবিটিকে বানানো বলে দাবি করা হয়েছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কায়ছারুল আলম বলেন, ‘এটি একটি বানানো ছবি। লন্ডন থেকে এটি বানানো হয়েছে।’

 

এ বিষয়ে মন্ত্রী আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্ত্রী মহোদয় কোনো মন্তব্য করেননি। এত সিলি (তুচ্ছ) বিষয় নিয়ে তিনি কথা বলবেন না। এসব বিষয়ে নিয়ে মন্তব্য করা মানে, এগুলোকে আরও বাড়তে দেয়া।’

 

কোনো প্রতিবাদ বা ব্যবস্থা নেয়ার বিষয়ে কায়ছারুল বলেন, ‘প্রতিবাদ তো হচ্ছেই।’

 

 

এরইমধ্যে ছবিটি বানানো দাবি করেও পোস্ট দিতে শুরু করেছেন হাছান মাহমুদের অনুসারীরা। তাদের দাবি, তথ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতেই সরকারবিরোধীরা এসব অপপ্রচার করছেন। সূত্র- নিউজবাংলা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here