অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

নজর২৪ ডেস্ক- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

 

বুধবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন তিনি।

 

ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এ অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আমার লেখা লজ্জা, উতল হাওয়া, ক, সেইসব অন্ধকার নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল। দেশে আর প্রবেশ করতে দেয়নি।’

 

‘তারপরও আমি চাই, খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় শুভাকাঙ্ক্ষীরা, নিয়ে যাক। তারপরও আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

 

তবে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার চিকিৎসার দাবি করছে বিএনপি। কিন্তু আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *