ভোটার না হতে পারার আফসোস বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের

নজর২৪, ঢাকা- ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ প্রতি’দ্ব’ন্দ্বি’তা করছেন। তবে এ আসনের ভোটার না হওয়ায় তিনি আফসোস প্রকাশ করেছেন। আর এ কারণে সরকার ও নির্বাচন কমিশনকে দা’য়ী করেছেন তিনি।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে দশটায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে সালাহউদ্দিন তার দিনের কর্মসূচি শুরু করেন। প্রায় ১৫ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তার ভোটার না হওয়ার বিষয়টি জানান তিনি।

 

সালাহউদ্দিন বলেন, ২০০৮ সালে আমি এই আসনের ভোটার ছিলাম। পরে ২০১৮ সালে আমাদের দল যখন নির্বাচনে অংশ নেয়, তখন ঢাকা-৪ আসলে আমি ভোটার হই। পরবর্তীতে আবার এই আসনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন এবং সরকারের কারণে আমি ভোটার হতে পারিনি।

 

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী এলাকার ভোটার না হয়েও কি ভাবে সে ভোট দিল সেটা আমার বোধগম্য নয়।

 

সালাহউদ্দিন বলেন, কাজী মনু এখানে ভোট দিয়েছে সারা দেশের মানুষকে সে একথা বলেছেন, আপনারা কি দেখেছেন সে ভোট দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মিথ্যা কথা বলেছে সে গেন্ডারিয়ার ভোটার।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৪টি ভোট কেন্দ্রে আমাদের এজেন্টের বের করে দেওয়া হয়েছে। শুধু এ জায়গায় দেখলাম দু-একটা এজেন্ট আছে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি সবগুলো জায়গা পর্যবেক্ষণ করে দেখতে পারি নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *