Home জাতীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

0
124

নজর২৪, ঢাকা- দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবে বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী।

 

বিএনপিপন্থি আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here