নজর২৪ ডেস্ক- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “করোনা উপ- সর্গ থাকায় শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর ফল পাওয়া যায় রাতে, তিনি কোভিড পজিটিভ শ-না-ক্ত হয়েছেন”। মীর আকরাম আরও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রু-ত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।
জানা গেছে, করোনা উ-প-সর্গ দেখা দেওয়ায় তথ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে সাবধানতাবশত তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই কোভিড পজিটিভ রিপোর্ট পান তিনি।
উল্লেখ্য, করোনা-কালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মন্ত্রী।
